আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ
দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ মে থেকে শুরু হবে এবারের আসর।
বুধবার ডিপিএল নিয়ে ইতিবাচক বার্তা দেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। এরপরই গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে ক্লাবগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে টুর্নামেন্ট আয়োজন নিয়ে চূড়ান্ত অগ্রগতি হয়।
বৈঠকে ঢাকার প্রায় সব ক্লাব অংশ নেয় এবং লিগে অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়। সন্ধ্যার চা-চক্রের আমেজে শুরু হওয়া এই বৈঠকে শেষ পর্যন্ত দীর্ঘদিনের জট খুলে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের দলবদল বা ‘প্লেয়ার্স ট্রান্সফার’। এরপর ৩ মে থেকে শুরু হবে মাঠের লড়াই। বিসিবি সোমবার আনুষ্ঠানিকভাবে পূর্ণ সূচি প্রকাশ করবে।
এবারের আসরে খেলোয়াড়দের জন্য অ্যাম্বুলেন্সসহ জরুরি চিকিৎসা সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে খাবারের ব্যবস্থায়ও থাকছে পরিবর্তন, ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের জন্য লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন দলের জন্য এবার পুরস্কার অর্থ বাড়ানো হয়েছে। আগের চেয়ে বেড়ে এবার শিরোপাজয়ী দল পাবে ২৫ লাখ টাকা, যেখানে আগের বোর্ড কাঠামোয় তা ছিল ১৫ লাখ টাকা।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই টুর্নামেন্ট মাঠে ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেটার ও ক্লাব সংশ্লিষ্টদের মধ্যে। তবে ডিপিএল শুরু হওয়ায় ঘরোয়া সূচিতে কিছুটা পরিবর্তন এনে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে লাল বলের প্রতিযোগিতা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
ক্রিকেটারদের রুটি-রুজির অন্যতম প্রধান উৎস হিসেবে পরিচিত ডিপিএলকে সফলভাবে আয়োজন করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল
মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল
১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট
ক্রিকেটার আর্শদীপের প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী সামরিন?
আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন