অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৯ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে আছেন লিওনেল মেসি। ২৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ ফুটবলারই।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ইন্টার মায়ামির এই তারকা ফরোয়ার্ডকে ঘিরেই আবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

Sponsored Link

২০২২ সালে কাতারে শিরোপা জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজদের রাখা হয়েছে মূল দলে। সব মিলিয়ে কাতার বিশ্বকাপজয়ী দলের ১৭ জন ফুটবলার এবারের স্কোয়াডেও আছেন।

তবে আলোচনায় থাকলেও দলে ফেরানো হয়নি অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। এছাড়া ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে জায়গা হারিয়েছেন লেফট ব্যাক মার্কোস আকুনা।

Sponsored Link

অন্যদিকে বড় সুখবর হয়ে এসেছে জিওভানি লো সেলসোর প্রত্যাবর্তন। ইনজুরির কারণে ২০২২ কাতার বিশ্বকাপ মিস করেছিলেন এই মিডফিল্ডার। ২০১৮ বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। এবার তাই প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলার অপেক্ষায় আছেন তিনি।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link