অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৫ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার নিজের প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ

সিলেট টাইটান্সের হয়ে খেলা এই ক্রিকেটারের দাবি, তার চুক্তির ৩৫ লাখ টাকা এখনো পরিশোধ করা হয়নি। অথচ ফ্র্যাঞ্চাইজিটি আগেই জানিয়েছিল, নাসুমের সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে।

Sponsored Link

সোমবার (৪ মে) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন নাসুম। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন?’ এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পোস্টের সঙ্গে সিলেট টাইটান্সের মালিক মাহিদুল ইসলাম সামি-র সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন রেকর্ডও যুক্ত করেন নাসুম। সেখানে নিজের পাওনা নিয়ে বারবার যোগাযোগের চেষ্টা করার ইঙ্গিত পাওয়া যায়।

Sponsored Link

এর আগে সিলেট টাইটান্স এক বিবৃতিতে জানায়, বিপিএলের ২০২৫-২৬ মৌসুমে নাসুমের মোট পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা এবং তা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। তাদের দাবি, এই ক্রিকেটারের কোনো বকেয়া নেই।

তবে নাসুমের বক্তব্য ভিন্ন। তিনি ফেসবুক পোস্টে আরও লেখেন, প্রয়োজনে মৃত্যুর পর হলেও যেন তার পাওনা টাকা দেওয়া হয়—এমন ব্যঙ্গাত্মক মন্তব্যের মধ্য দিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

Sponsored Link

এদিকে, সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে উদ্দেশ্য করে নাসুম আলাদা করে একটি বার্তাও দেন। সেখানে তিনি জানান, বিষয়টি যেন দেখার চেষ্টা করা হয়। নিজের কথা বলার মতো কাউকে না পাওয়ার কথাও উল্লেখ করেন এই ক্রিকেটার।

নাসুমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিপিএলের পারিশ্রমিক ইস্যু নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়েও।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link