ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামের ইডেন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢামেক হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, নিহত শায়লা ইডেন কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের বাসিন্দা। শায়লা আক্তার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
রাজধানীর লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নং একটি ভবনের ষষ্ঠ তলার বাসায় একটি সাবলেট রুমে ভাড়া থাকতেন তিনি। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে বাড়ির বাইরে থেকে তিনি বাসায় আসেন। পরদিন সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার ওই বাসায় গিয়ে দেখেন, ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছেন তার বান্ধবী শায়লা। এরপর তার মাধ্যমে খবর পেয়ে বিকেল ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি প্রতিবেদনে আরও উল্লেখ করেন, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

