উপদেষ্টাদের হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

বিশেষ সংবাদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য দেয়ার সময় ছাত্র-জনতার অভ্যুত্থানের চিত্র মাথায় রাখতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র-জনতা হত্যায় শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের’ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি শেখ হাসিনা ও তার সহযোগীদের আসামি করে মামলা করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছে। একই দাবিতে ১৫ই আগস্ট রাজপথে নামবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, উপদেষ্টাদেরকে খুনিদের পুনর্বাসনের মন্তব্য করতে দেখেছি। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই ছাত্র-জনতার অভ্যুত্থানে আপনারা উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনো মন্তব্য করবেন আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্র ও পার্লামেন্টের চিত্র মাথায় থাকে।

উপদেষ্টাদের হুঁশিয়ারি দিয়ে হাসনাত আরও বলেন, যারা স্বৈরাচার সরকারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায় আমরা ছাত্র-জনতা তাদেরকে যেভাবে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে আমরা তাদেরকে গদি থেকে নামাতেও দ্বিধা করব না।

হাসনাত বলেন, যারা খুনিদের পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে ম্যাকানিজম করছেন, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেব। বক্তব্য দেওয়ার সময় সচেতন থাকতে হবে উপদেষ্টাদের। না হলে আপনাদের ছাত্র-জনতা প্রতিহত করবে। খুনিদের পুনর্বাসনের কোনো ধরনের চিন্তা করবেন না এবং গণমাধ্যমকে সতর্ক হওয়ার কথা জানিয়ে এই সমন্বয়ক বলেন, কিছু গণমাধ্যমকে দেখেছি ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদের আহ্বান করি, আপনারা জনগণের কাতার থেকে সংবাদ প্রচার করুন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং তার সহযোগীদের আসামি করে মামলা করতে হবে। ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা কাতরাচ্ছে। আপনাদের সাহস হয় কীভাবে জনগণকে অস্বীকার করে খুনিদের পুনর্বাসন করার। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, সেই দখলদারি রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন সমন্বয়ক হাসনাত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু হামে এবং একজন রুবেলায় আক্রান্ত হয়েছে।...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

বরগুনায় বাড়ছে হামের সংক্রমণ, আক্রান্ত ১৮ শিশু

বরগুনা জেলায় শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১৮ জন শিশু...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...