নেত্রকোণা সদর

হিন্দু বাড়ির গোয়ালঘরে আগুন, পুড়ে মরেছে ১৫টি গরু-ছাগল

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

হিন্দু বাড়ির গোয়ালঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নেত্রকোণার সদর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী ও ইউপি সাবেক এক চেয়ারম্যানের বাড়ির গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ৯টি গরু, ৬টি ছাগল ও সেচের যন্ত্রপাতি পুড়ে গেছে।

রবিবার (১১ আগস্ট) মধ্যরাতে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের সোয়ারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মাষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ওই বাড়ির মালিকের নাম দীপক কুমার সাহা রায় চৌধুরী। তিনি ঠাকুরাকোনা উইনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

দীপক কুমার জানিয়েছেন, রবিবার মধ্যরাতে বাড়িটির নাটমন্দিরের পাশে টিনের বড় একটি গোয়ালঘরে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। আগুন দেখে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দৌরে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে সেনাসদস্য সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা ৯টি গরু, ৬টি ছাগল, সেচের যন্ত্রপাতি ও খড়ের গাদা সম্পুর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

দীপক কুমার আরও জানান, কে বা কারা আগুন দিয়েছে, তা রাতের অন্ধকারে চেনা যায়নি। আমার কোনো শত্রু নেই, এরপরও কারা যেন আগুন দিয়েছে। গোয়ালঘরের ভেতরে থাকা অবলা প্রাণীগুলো পুড়ে মারা গেছে। এলাকার হিন্দু-মুসলমান সকলের সহযোগিতায় আগুন নিভানো হয়েছে। আর্মি ও ফায়ার সার্ভিসের লোকজন রাতে আসছিলো। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ ঘটনায় স্থানীয় হিন্দু বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান দীপক কুমারের ছোট ভাই অরুণ কান্তি সাহা রায় চৌধুরী। তিনি জানান, খুব বিপদের মধ্যে রয়েছি। এলাকার মুসলমান সম্প্রদায়ের বাসিন্দারাও এ ভয়াবহ ঘটনায় মর্মাহত।

সোমবার (১২ আগস্ট) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য, সাধারণ সম্পাদক মানকি সাহা রায়, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হিন্দু বাড়ির গোয়ালঘরে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, যা দেখলাম, তাতে পরিস্থিতিটা কোনো দুষ্কৃতকারীর মাধ্যমে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার (এসপি) মো: ফয়েজ আহমেদ জানান, যে বা যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা...

শেরপুরে জালে আটকা পড়া বিষধর পদ্ম গোখরা উদ্ধার

বগুড়ার শেরপুরে মাছ ধরার জালে আটকে পড়া একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে)...

হত্যা মামলায় কারাবন্দী সাতক্ষীরা জেলা আ. লীগের উপদেষ্টার মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাবন্দী অবস্থায় সাতক্ষীরার জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল লতিফ মারা গেছেন। সোমবার...

ছাত্রদলের মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। সোমবার (২৫...

নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবিতে শিবিরকর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিবিরকর্মীর সঙ্গে সংগঠনের...

দাদির সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ বছরের শিশু

গাজীপুরের টঙ্গীতে দাদির সঙ্গে বাসা থেকে বের হওয়ার পর...

নিখোঁজের আড়ালে ছিল হত্যা, দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনায় দুই বছর পর উঠে এসেছে...