কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহ, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের উখিয়ায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো: ছৈয়দ করিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত জড়িত মো: ছালামত উল্লাহকে (৩৮) গ্রেফতার করা যায়নি।
নিহত মো: ছৈয়দ করিম উপজেলার উত্তর নিদানিয়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে।
কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন, এ বিষয়ে উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন জানান, ছৈয়দ করিমকে চাচাতো ভাই মো: ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি নিয়ে বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা মো: ছৈয়দ করিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহর স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া আছে এমন সন্দেহের ভিত্তিতে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই ছালামত উল্লাহ পলাতক রয়েছে। তাকে আটকের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে, হত্যাকাণ্ডের মূলকারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু

আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক

