কুমিল্লার তিতাসে রোজায় সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে হত্যা

কুমিল্লার তিতাসে রোজায় সিগারেট বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে ধারালো অস্ত্রের আঘাতে মো: মানিক (৩৫) নামের এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কানাই নগরে নিহতের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানিক কুমিল্লার তিতাস উপজেলার কানাই নগর গ্রামের মো: মোখলেছুর রহমানের ছেলে।
নিহতের বড় ভাই হিরু মিয়া জোনান, বৃহস্পতিবার দুপুরে আমার ছোট ভাই প্রতিদিনের মতো তার মুদি দোকানে বসেছিল। এ সময় স্থানীয় বাহাউদ্দিন, নায়েব আলী, জালাল, ইয়াসিনসহ ৬/৭ জন দোকানে আসে। পরে বাহাউদ্দিন আমার ছোট ভাইয়ের কাছে সিগারেট চায়। এ সময় মানিক বলে রমজান মাসে সিগারেট নেই, সন্ধ্যার পরে আসলে পাবেন।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাহাউদ্দিন আমার ভাইয়ের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দেখতে পেয়ে আমার ভাইকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কুমিল্লার তিতাস থানা পুলিশকে জানানো হয়েছে।
কুমিল্লার তিতাসে রোজায় সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে হত্যা’র বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত বাহাউদ্দিনকে আটকের চেষ্টা চালাচ্ছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

