কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৫

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহানন্দা এলাকায় গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়।
কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনার বিষয়ে, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছেঅ দুর্ঘটনায় একজন নারী ও চারজন পুরুষসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও জানা যায়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

