কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্র মো: আমানের লাশ এক কিলোমিটার ভাটি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে সোমবার (১০ জুন) সকাল ১০টার দিকে আমান হাসান খোকসা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টার দিকে কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার কমলাপুরে ৪ বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নেমে ৮ম শ্রেণীর ছাত্র আমান হাসান (১৪) নিখোঁজ হন। নিহত আমান হাসান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৮ম শ্রেণির ছাত্র ছিল। সে একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মো: শামীম হাসান এর ছেলে।
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আননূর যায়েদ বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

