কোনো হাসপাতাল ‘চোরের ন্যায়’ বিল করলে জানাতে বললেন সারজিস

কোনো হাসপাতাল যদি ‘চোরের মতো’ বিল করে তাহলে জানাতে বলেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পরিবর্তনের ১ দফা দাবির আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সরব হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আহতদের থেকে বেসরকারি হাসপাতালগুলো মোটা অঙ্কের টাকা বিল হিসেবে আদায় করায় তিব্র নিন্দা জানিয়েছেন সারজিস আলম।
শনিবার (১৭ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সারজিস বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের থেকে শুধু মেডিসিন বিল রাখার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টে সারজিস জানান, আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফ অথবা ন্যুনতম শুধু মেডিসিন বিল নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে৷ কোনো বেসরকারি হাসপাতাল চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে তাৎক্ষণিক আমাদের জানাবেন। আমরা সরাসরি ডিল করবো।
পোস্টে সারজিস আলম শুধুমাত্র মেডিক্যাল ইমারজেন্সিতে আহতদের বিল নিয়ে হেরফেরের ক্ষেত্রে যোগাযোগের জন্য ২ জন সমন্বয়ক অদিতির (০১৮৬৫৩৫২০৮৩) ও মাহিন (০১৭৩১৮১৪৪৪৯) ফোন নম্বরে যোগাযোগ করতে বলেন।
এর আগে, শনিবার বিকেলে কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদফতরের যৌথ সংবাদ সম্মেলনে সারজিস আলম দাবি করেন, সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিলে আহতদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে হবে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো আহত আন্দোলনকারীদের কাছ থেকে চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এসব টাকা তাদের ফেরত দিতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

