খেতে কাজের সময় ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে খেতে কাজ করার সময় ছেলের কোদালের আঘাতে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (৬৫) ওই গ্রামের তাজের আলী ওরফে তাইজেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নিজ জমিতে কাজ করছিলেন শাহাদাত হোসেন ও তাঁর ছেলে ফয়সাল হোসেন। কথা-কাটাকাটার একপর্যায়ে ফয়সাল হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফয়সালকে আটক করেন এবং পুলিশে খবর দেন।
প্রতক্ষ্যদশেীরা জানান, অভিযুক্ত ফয়সাল হোসেন দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছিলেন। ফয়সাল দুই বছর ধরে অস্বাভাবিক আচরণ করছেন। এর আগেও তিনি তাঁর মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিলেন।ফয়সাল কখনো নিয়মিত চিকিৎসা নেননি।

স্থানীয় বাসিন্দা আলী আজম বলেন, নিহত শাহাদাত হোসেন জামায়াত ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাঁর ছেলে মানসিকভাবে সুস্থ ছিলেন না, এটা এলাকাবাসী সবাই জানে।
বেতাই-চণ্ডীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

