গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা ১ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (০২ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের পুত্র পিকআপ চালক চঞ্চল রায় (৩০) এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মো: সিদ্দিক হাওলাদারের ছেলে মো: রিপন (৩৫)। এ দুর্ঘটনায় মো: মামুন নামের আরো এক পিকআপ ভ্যানের যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বেলাল আহমেদ জানান, ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাক পিকআপটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
গাজীপুরের শ্রীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষের বিষয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ মাহবুব মোর্শেদ জানান, দুর্ঘটনায় পিকআপ ভ্যানে থাকা দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

