গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মো: রিফাত মণ্ডল (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও অপর আরোহী। সোমবার (০৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ভাংনাহাটি এলাকার বড় মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: সাখাওয়াত হোসেন ।
নিহত মো: রিফাত মণ্ডল উপডে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকার মৃত বাবুল মণ্ডলের ছেলে। সে শ্রীপুর রহমত আলী ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ব্যাক্তিরা হলেন, তাঁর বন্ধু মোটরসাইকেল চালক মো: মামুন (২২) ও আরোহী মো: রিফাত হোসেন (২১)।
নিহতের চাচাতো ভাই আরিফ মণ্ডল জানান, নতুন মোবাইল ফোন কিনতে বন্ধুর মোটরসাইকেল নিয়ে মাওনার উদ্দেশে রওনা হয় রিফাত।

জানা গেছে, রিফাত মোটরসাইকেলযোগে তার বন্ধুদের সঙ্গে ফোন কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয় পথে মধ্যে শ্রীপুর পৌরসভার আব্দুস সাত্তার বড় মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটির সামনে একজন পথচারী চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রিফাত ছিটকে সড়কে পড়ে যায়।
এরপর দ্রুতগতিময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেলের চালক ও অপর আরোহী গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: সাখাওয়াত হোসেন জানান, গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

