গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমারা আসছি: সারজিস আলম

গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি….. বলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
এর আগে, গতকাল রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর মহানগরীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চেষ্টা করলে ডাকাত সন্দেহে কমপক্ষে ১৫ জনকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি………….।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ছাত্র-জনতার পরিচয় দিয়ে সাবেক মোজাম্মেল হকের মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাদের প্রতিরোধ করে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

