গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: আল আমিন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো: আল আমিন গাজীপুর মহানগরীর চান্দনা এলাকার মো: আক্তার আলীর ছেলে। সে স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।
নিহত আল আমিনের সাথে থাকা বন্ধু মোমিনুল হক বলেন, আজ দুপুর ১২টার দিকে আল আমিন, তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে ঘুড়তে এবং ছবি তুলতে যাই। পরে সেখানে আল আমিনসহ আমরা ছিনতাইকারীর কবলে পড়ি।

এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমার বন্ধু গুরতর আহত হয়। পরে তাকে গুরতর আহত অবস্থায় তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১টার দিকে আল আমিন মারা যায়।
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাফিউল করিম রাফি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

শেরপুরে বাঁশের কোরল নিয়ে দ্বন্দ্বে নিহত ১

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

