চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু

চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২ জন পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মে) সকাল ১০টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাইলট স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের মৃত্যু হয়।
চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১ জন পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা জানান, বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১ জন পাইলটের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অপর আহত কো-পাইলট উইং কমান্ডার মো: জহুরুল হক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এর আগে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর ‘ওয়াইএকে-১৩০’ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনার শিকার হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে আগুন, দগ্ধ ৪

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

চট্রগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, যা বললেন সেনা কর্মকর্তা

লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যা

প্রিয় শখের সেই পুরুষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৪

