চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণ বার উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে মিলল স্বর্ণ বার। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিমানবন্দরের ২ নং কনভেয়ার বেল্ট থেকে স্বর্ণ বারগুলো উদ্ধার করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে স্বর্ণবার গুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো: আল আমিন এ বিষয়টি নিশ্চিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্টের পাশে অবস্থান নিলে সেখানে পরিত্যক্ত অবস্থায় ১টি সিগারেটের প্যাকেট দেখতে পান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। প্যাকেট খুললে ভেতরে ১ কেজি ৬৩১ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণ বার গুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণ বার উদ্ধারের বিষয়ে তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে স্বর্ণ বার গুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের জি৯-৫২৬ ফ্লাইটে এসে থাকতে পারে। তবে বার গুলো কিভাবে পাচার হয়ে আসলো সে বিষয়ে তদন্ত চলছে। উদ্ধার স্বর্ণ বারগুলো জব্দ দেখিয়ে সরকারের রাজস্বখাতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

আইনজীবী আলিফ হত্যা মামলায় জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস

