চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর নগরীর আরও দুটি এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। পৃথক এসব ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, শিশুটি ঘরের বাইরে বের হলে অভিযুক্ত এক যুবক তাকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন অভিযুক্তকে গণপিটুনি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতার ক্ষোভের মুখে পড়ে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেফতার হওয়া মোহাম্মদ এহসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে একই দিনে নগরীর বায়েজিদ থানার মোহাম্মদ নগর এলাকায় পাঁচ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

