চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আকবর শাহ থানা কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভারের একটি অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাউসার চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল কাশেমের ছেলে। ঘটনার পর পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা দাবি করেন, কাউসারকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, কাউসার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন এবং মাদকের সঙ্গেও জড়িত ছিলেন।
তিনি আরও বলেন, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হত্যার দাবির বিষয়ে এসআই মাসুদুর রহমান বলেন, যাচাই ছাড়া নানা তথ্য প্রচার করা হচ্ছে, যার অনেকগুলোই ভিত্তিহীন।
অন্যদিকে, ছাত্রলীগের কয়েকজন নেতা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে কাউসারকে অপহরণ করে হত্যা করা হয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

