“জাতীয় নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই”: সারজিস আলম

“আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই”, জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে যেন কেউ ক্ষমতার অপব্যবহারের শিকার না হন, কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার না হয়—এটাই দেশের মানুষ চায়।”
সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক চা চক্রে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বহুদিন ধরে আমরা দেখে আসছি—নির্বাচনের সময় ক্ষমতা, টাকা আর পেশিশক্তির অপব্যবহার হয়ে থাকে। এবার যেহেতু একটি অভ্যুত্থান-পরবর্তী নির্বাচন আসছে, তাই জনগণের প্রত্যাশা আরও বেশি। আমরা চাই, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ যেন নিরপেক্ষ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “বিগত নির্বাচনগুলোতে ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি, ভীতি প্রদর্শন—এসব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আগামী নির্বাচন যেন এসবের পুনরাবৃত্তি না হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।”
সারজিস আলমের মতে, দেশের সব রাজনৈতিক দল—ছোট হোক বা বড়—যেন সমানভাবে নির্বাচনে অংশ নিতে পারে, সে পরিবেশ সৃষ্টি করাই এখন জরুরি।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ছাড়াও দেবীগঞ্জ, সদর ও বোদা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চা চক্রের আগে সারজিস ও হাসনাত দেবীগঞ্জের বিজয় চত্বর এবং বোদার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত মতবিনিময় ও ফটোসেশনে অংশ নেন। পরে সারজিস আলম নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমারে যান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৪ জুলাই বগুড়ায় আসছেন নাসির পাটওয়ারী ও সারজিস আলম

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

