জামায়াত-বিএনপি’র বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ: নানক

জামায়াত-বিএনপি’র বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে মনে করেন নানক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না কারণ জামায়াত-বিএনপি’র বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে এমন মন্তব্য করেন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ এর আগে গণমাধ্যম কর্মীদের তিনি এই কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড লালমাটিয়ার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন নৌকার প্রার্থী নানক।
এ সময় নানক জানান, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতামূলক হবে। জামায়াত বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে কিন্তু এতে কোন লাভ হবে না। দেশের ভোটাররা কেন্দ্রীয় গিয়ে ভোটদানের মধ্যদিয়ে অপশক্তিকে রুখে দিবে। এবার নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতা মূলক। তাই নির্বাচনের প্রতিযোগিতায় সকল প্রার্থীদের নাশকতা ও সহিংসতায় না জড়ানোর অনুরোধ করেছেন নানক।
এ সময় নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহণ করেন রাজধানী মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি মো: শেখ বজলুর রহমান, ঢাকা ১৩ আসনের বর্তমান এমপি মো: সাদেক খান, রাজধানী মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল হক রানা, ৩২ নং ওয়ার্ডের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক, যুবলীগ লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না: হুমাম কাদের

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

শেরপুর পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: তারেক রহমান
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
