ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বছরে দুই দফা দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্বিন্যাসে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।
তিনি বলেন, “ছাত্রশিবিরে বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।”
দলীয় সূত্রে জানা গেছে, সাদিক কায়েম ২০১৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে তিনি প্রথম প্রকাশ্যে পরিচিতি পান। পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন সাদিক কায়েম। যদিও এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। পরে জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সাংগঠনিক সুযোগ নেই। এরপর থেকেই তার ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ছয় দাবিতে ১১ দলের লংমার্চ, যানজট শঙ্কায় ক্ষমা চাইলেন পরওয়ার

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

ওমরাহ পালন করলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

নবনির্বাচিত রাষ্ট্রপতির কপালে চুমু দিয়ে শুভেচ্ছা জানালেন জামায়াত এমপি মুজিবুর

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন মির্জা ফখরুল

