জায়েদ খানের পাগলামিটা বেড়েই চলেছে : হিরো আলম

জায়েদ খানের পাগলামিটা বেড়েই চলেছে হিরো আলম। সিনেমার খবরে নেই জায়েদ খান। তবে বাইরের নানা রকম কর্মকাণ্ড আর মন্তব্য করে নিয়মিত খবরের শিরোনাম হন তিনি। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে ডিগবাজি দিয়ে হাসির পাত্র হচ্ছেন এই নায়ক জায়েদ খান। যদিও সেসব গায়ে না মেখে ডিগবাজি দিয়ে যাচ্ছেন তিনি।
জায়েদের এমন কর্মকাণ্ডে বিরক্ত হিরো আলম। এই কনটেন্ট ক্রিয়েটরের মতে, তার পাগলামিটা বেড়ে গেছে। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান তিনি।
হিরো আলম বলেন, ‘জায়েদ খান আগে এ রকম করত না। ইদানিং পাগলামিটা বেড়ে গেছে তার। কাজের অভিজ্ঞতায় আমার সিনিয়র সে। আমার থেকে কাজের অভিজ্ঞতা তার বেশি, আমার একটু কম হতে পারে।’

এদিকে কয়েকদিন আগে দুবাইতে আলোচিত আরাভ খানের শো-রুম উদ্বোধন করতে দুবাই গিয়েছিলেন হিরো আলম। সেখানে নাকি তাকে অনেকে জানিয়েছেন, জায়েদ তাকে নকল করে ডিগবাজি দেওয়া শুরু করেছেন।
এ বিষয়ে হিরো আলম জানান, আমি দুবাই গিয়েছিলেন। আরাভ খানের শো-রুম উদ্বোধন করেছি। সেখানে আমাকে বলতেছিল যে, জায়েদ খান তো নকল করে তোমাকে। সে তোমার ডিগবাজি নকল করে। তখন তাকে আমি তাদেরকে বললাম যে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আগে আমি অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সেটা নকল করতেই পারে সে।
কয়েকদিন পর পর ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এবার সেখানে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি জানান, আমি ডিবি প্রধান হারুণ রশিদ স্যারের কাছে এসেছিলাম। তাকে বলেছি, আপনারা প্রতিবারই বলেন, কিন্তু নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। তবে ডিবি পুলিশ হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো হিরে আলম, এবার কোনো ঝামেলা হবে না। এ জন্য আমি বলতে চাই, এবারের নির্বাচন সুষ্ঠু ও সফল হলে জোর গলায় বলব-নির্বাচনে পাস করব আমি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জনপ্রিয় ইউটিউবার হিরো আলম। এর আগে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছিলেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

