দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে হেলপারের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে পুলক চন্দ্র দাস (২০) নামে এক ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দিলিপ রায় (৩৪) ও হিমু রায় (১৭) নামে আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার দিনাজপুর-পঞ্চগড় সড়কের ভোগনগর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
নিহত পুলক চন্দ্র দাস দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মাল গ্রামের বাসিন্দা মৃগেন চন্দ্র দাসের পুত্র। আহত দিলিপ রায় মালগ্রাম লক্ষীতলা গ্রামের মৃত নরেশ রায়ের ছেলে ও হিমু রায় একই গ্রামের অশনি চন্দ্র রায়ের পুত্র।

পুলিশ সূত্রে জনা গেছে, বৃহস্পতিবার সকালে টমেটোবাহী একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস পেট্রোল পাম্পের সামনে একটি গাড়িকে ওভারটেকিং করার সময় ভুট্টাবাহী একটি ট্রাক্টারকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক এবং ট্রাক্টরটি রাস্তার পাশের ধারে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টরে থাকা ৩ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে একজন ট্রাকের নিচে চাপা পড়ে যায়।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: আব্দুর রৌফ বেলেন, দুর্ঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ সময় দুর্ঘটনায় চাপা পড়া ট্রাক্টরের হেলপার পুলক চন্দ্র দাস মারা যায়।
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান জানান, দুর্ঘটনায় হতাহতরা ট্রাক্টরের চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা

