বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ধেয়ে আসছে পাহাড়ি ঢল, বন্যার ঝুঁকিতে শেরপুরসহ চার জেলা

বিশেষ সংবাদ

ভারতের আসাম ও মেঘালয়ে টানা বৃষ্টির কারণে উজানের পাহাড়ি পানি দ্রুত নেমে আসছে। এর ফলে বাংলাদেশে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোণা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।

এই সতর্কবার্তা দিয়েছে বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকম। সংস্থাটির প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মঙ্গলবার (২০ মে) থেকে বুধবার দুপুর পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নদনদীতে প্রবেশ করতে পারে।

শেরপুরে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। জেলার বেশির ভাগ এলাকায় গত চার দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে নদনদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে জেলার চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, চেল্লাখালী নদীর পানি মাত্র এক রাতেই বিপৎসীমার অনেক ওপরে উঠে গেছে। গতকাল সোমবার রাত ১০টায় যেখানে পানির উচ্চতা ছিল ৩৯ সেন্টিমিটার, সেখানে মঙ্গলবার সকাল ১০টায় তা দাঁড়ায় ১০৬ সেন্টিমিটার।

পাউবোর স্থানীয় কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে ভারতের উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নদীতে পানি হু-হু করে বাড়ছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল আরও বলেন, “নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ করে শেরপুর ও সুনামগঞ্জ জেলার কিছু এলাকা বন্যার মধ্যে পড়তে পারে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।বিষয়টি নিশ্চিত করেছেন...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের...

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...

আগামী তিন দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বুধবার থেকে টানা তিন দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সব...

ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে আর্থিক জরিমানা ও কারাদণ্ডের আদেশ...

বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি...