৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের সাত বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এ পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।
এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও ঈশ্বরদী-তে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে শ্রীমঙ্গল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নিকলি-তে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ঝড়ের সতর্কতা

