২৪ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো গাজীপুরের বাইপাইল

গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা দৈনিক ইত্তেফাক ডিজিটালকে জানান, সাভারের বাইপাইলে ওই সময় ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর স্থানাঙ্ক ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° ও পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।
এর আগে শুক্রবার সকালে রাজধানীসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। সবচেয়ে বেশি পাঁচজন মারা যান নরসিংদীতে।
ঢাকায় মারা যান চারজন ও নারায়ণগঞ্জে একজন। ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়াসহ বিভিন্ন ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি ভবন হেলে পড়ে।
গতকালের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। পরদিনই বাইপাইলে আবারো কম্পন অনুভূত হলো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সপ্তাহজুড়ে সব বিভাগে বজ্রপাতসহ ঝড়বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৪ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে বগুড়াসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও হতে পারে শিলাবৃষ্টি

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মায়ের সঙ্গে বাজার করতে বের হয়ে আর ফিরলেন না রাফিউল

