বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

নতুন চাকরি পেয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার পথে বাবা ও ছেলের মৃত্যু

বিশেষ সংবাদ

নতুন চাকরি পেয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার পথে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রেনে কেটে নিহত ৩ জনের মধ্যে ২ জন নাটোরের বাবা ও ছেলে। বাবা রতন প্রামানিক (২৮) ও তার ৪ বছর বয়সী শিশু সন্তান সানি। এ সময় মো: শরীফ মন্ডল (৪০) নামে একই বাসের যাত্রী শিশুটিকে বাঁচাতে গেলে তিনিও ট্রেনে কাটা পড়ে নিহত হন। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রতন প্রামানিক নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল আদগ্রামের মো: আলাউদ্দিন প্রামাণিকের ছেলে এবং মো: শরীফ মন্ডল রাজশাহীর বেলপুকুর মাহিন্দ্রাগ্রামের মো: আলম মন্ডলের ছেলে।

জানা গেছে, রতন প্রামাণিক নতুন চাকরি পেয়ে স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। পথের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে টাঙ্গাইলের কালিহাতি এলাকায় বাসটি থেমে যায়। যান্ত্রিক ত্রুটি সারিয়ে তুলতে ঘন্টা খানেক সময় লাগবে বলে জানায় বাসের চালক ও সহকারী।

এ সময় স্ত্রীকে বাসের সীটে বসিয়ে রেখে শিশুপুত্র সানিকে প্রসাব করানোর জন্য মহাসড়কের পাশের রেললাইনের নিয়ে যান রতন। ছেলের প্রকৃতির কাজ করানোর পর রতন নিজেও একই কাজ করতে যান। সে সময় ছেলে রেললাইনের ওপরে ওঠে। এমন সময় ট্রেন আসতে দেখে দৌড়ে ছেলেকে বাঁচাতে গেলে শিশুপুত্র সানি ও রতন ট্রেনে কাটা পড়ে মারা যান। এই সময় রতনের শিশু সানীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যায় একই বাসের যাত্রী মো: শরিফ মন্ডল।

নিহত রতনের পরিবার সূত্রে জানা গেছে, নতুন চাকরি পাওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন রতন। শুক্রবার বিকেল ৪টার দিকে আদগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকায় যাওয়ার জন্য দেন এবং রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসে ওঠে তারা। পথিমধ্যে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রাবার রাতেই ৩টি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবাররের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায়...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে খনন করা মাটি ড্রাম ট্রাকে করে...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করে ফরিদা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগ উঠেছে। দিনে-রাতে...

বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বজুড়ে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী

বাংলা ভাষা ও সাহিত্য অদূর ভবিষ্যতে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল স্থান করে নেবে, এমন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...

গুণীজনদের হাতে একুশে পদক ২০২৬ তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয়...

রাজধানীতে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর রায়েরবাজার এলাকায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার...