পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

ঢাকার শাহজাদপুরে পোষা বিড়ালকে রক্ষা করতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, সকালে হঠাৎ করে তাদের পোষা বিড়ালটি বাসা থেকে বের হয়ে ছাদে উঠে যায়। বিড়ালটিকে খুঁজতে গিয়ে বন্যা ছাদে ওঠেন এবং সেটিকে ছাদের কিনারায় দেখতে পান। প্রাণীটিকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই ঝুঁকি নেন। একপর্যায়ে বিড়ালটিকে নামানোর সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা সুশান্ত কস্তার মেয়ে। তিনি স্বামী শোভন পালমার সঙ্গে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারের স্বজনরা জানান, তারা নিঃসন্তান দম্পতি ছিলেন এবং ওই বাসাতেই একসঙ্গে বসবাস করতেন।
বন্যার ফুফু লাভলী কস্তা বলেন, “সে তার পোষা বিড়ালটিকে খুব ভালোবাসত। সবসময় যত্নে রাখত। ভোরের এই অল্প সময়ে এমন দুর্ঘটনা ঘটবে, তা আমরা কল্পনাও করতে পারিনি।”
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনাচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হবে এবং স্থানীয় খ্রিস্টান কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

