ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হলো বরিশালের গৌরনদীতে। নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী দুই শিশু। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান (৩) এবং একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ (৩)।

স্বজনদের বরাতে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে তারা নানার বাড়িতে বেড়াতে আসে। সকালবেলায় বাড়ির আশপাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। কিছুক্ষণ পর তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

