পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ টাস্কফোর্স নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি, সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা করবে বলে।
টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, ২ জন শিক্ষার্থী প্রতিনিধি। এছাড়াও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালককে টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়। এই টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, গোডাউন, বৃহৎ আড়ৎ, কোল্ড স্টোরেজ এবং সাপ্লাই চেইনের অন্যান্য সব স্থানসমূহ সরেজমিনে পরিদর্শন করবে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে বিষয়টি তদারক করবে। টাস্কফোর্স উৎপাদন, পাইকারি এবং ভোক্তা পর্যায়ের মধ্যে যেন দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভা করবে।
টাস্কফোর্সকে প্রতিদিন বাজার মনিটরিং শেষে একটি প্রতিবেদন তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে বলা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর সব জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন এবং পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে ১টি প্রতিবেদনও পাঠাতে বলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরো ছয় মাস সময় পেল টাস্কফোর্স

৩৭টি জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫ লক্ষ টাকা

বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের সখীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

নতুন বাজেটের রাজস্ব আদায় ঝুঁকির মুখে, বলছে ফিচ রেটিংস

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

আরও ১০ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

