টাঙ্গাইলের সখীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

টাঙ্গাইলের সখীপুরে দ্রব্যমূল্য নিয়স্ত্রণ করতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হোসেন পাটওয়ারী। শনিবার (১৬ মার্চ) বিকেলে সখীপুর বাজারের কয়েকটি হোটেল, মাছ, সবজি, ফলমূল ও নিত্য প্রয়োজনীয় দোকান ও বাজার মনিটরিং করেন।
বাজার ঘুরে ব্যাবসায়ীদের বিক্রয় মূল্য তালিকা দেওয়ানর নির্দেশ দিয়ে প্রাথমিক ভাবে বিক্রেতাদের সতর্ক করে দেন তিনি। বাজার মনিটরিং এর সময় সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর বাজার বনিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন প্রমুখ।
এসময় পৃথক দুইজন ব্যাবসায়ীক জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হোসেন পাটওয়ারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ।
টাঙ্গাইলের সখীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হোসেন পাটওয়ারী জানান, সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় এবং নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেন সে জন্য বাজার মনিটরিং করা হচ্ছে। প্রত্যেক দোকানে মূল্য তালিকা দেওয়া থাকবে জনসাধারণকে মূল্য তালিকা দেখে সবকিছু ক্রয় করার জন্য বলা হচ্ছে। জনস্বার্থে আমাদের এ মনিটরিং-এর কার্যক্রম অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

