বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ সংবাদ

রংপুরে বেশি দামে ডিম বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরিবর্তিত পরিস্থিতিতে ডিম, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য রংপুরে বাজার মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার।

শনিবার (০৫ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর মিনি মার্কেট এবং সিটি বাজারে অভিযান চালিয়ে পাইকারী দরের সাঙ্গে খুচরা পর্যায়ে দামের বড় ব্যবধানের অভিযোগে ২ ডিম ব্যবসায়ীকে ৮০০০ টাকা জরিমানা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

রংপুর আঞ্চলিক ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশি দামে ডিম বিক্রি করায় সিটি বাজারের রংপুর ডিম ঘরকে ৫০০০ টাকা এবং হাফিজ ডিম ঘরকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পন্য ক্রয় করার রশিদ না থাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে মৌখিক সতর্কও করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: বোরহান উদ্দিন জানিয়েছেন, সরকারের দেওয়া নির্ধারিত দাম লাল মুরগির ডিম খুচরা পর্যায়ে ৫২ টাকা হালির পরিবর্তে ৫৫-৫৬ টাকা দরে বিক্রি করেন তারা। এ জন্যই তাদের এই জরিমানা করা হয়েছে।

রংপুরে ভোক্তা পর্যায়ে নিত্য পণ্যের দাম সহনীয় রাখার জন্য অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করতে চাই: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, তিনি নিজেকে ক্ষমতার প্রতিনিধি নয়, বরং জনগণের একজন সেবক হিসেবেই দেখতে চান। জনগণের কল্যাণে কাজ করাই তার...

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া...

জনগণের সেবক হিসেবেই দায়িত্ব পালন করতে চাই: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, তিনি নিজেকে ক্ষমতার প্রতিনিধি নয়, বরং জনগণের একজন সেবক হিসেবেই দেখতে...

প্রধানমন্ত্রীর পিএস হলেন মেহেদুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব (পিএস)-২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮...

বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যেই এ কার্যক্রম...

বগুড়ায় ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেফতার

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলমকে (হিরো আলম) গ্রেফতার করেছে...

শিক্ষা মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য থাকবে না: এহসানুল হক মিলন

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন,...