অন্বেষণ ডেস্ক :

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী নরসিংদীতে

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

প্রেমের টানে নরসিংদীর হাজিপুরে প্রেমিক জাহিদ খানের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী। নরসিংদীর ছেলে জাহিদ খান পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পারি জমান মালয়েশিয়ায়। সেখানে একটি খেলনার দোকানে সেলসম্যান হিসেবে চাকরি শুরু করেন তিনি।

জানা গেছে, ছোট থেকেই জাহিদের মোটরসাইকেলের প্রতি নেশা থাকায় তিনি মালয়েশিয়ায় কাজের ফাঁকে ইউটিউবে মোটর ব্লগিং করতেন। সেই সূত্রেই ফটোশুটের মাধ্যমে মালয়েশিয়ান তরুণী রুহি রুহানার সাথে পরিচয় হয়। এরপর সেখান থেকে বন্ধুত্ব তারপর দুইজনের মন দেওয়া নেওয়া শুরু হয়। এরপর প্রেমের টানে জাহিদের সঙ্গে রুহি চলে আসলেন নরসিংদীতে। গত সোমবার (২২ জানুয়ারি) মুসলিম রীতিনীতি অনুয়ায়ী বাঙালি সাজে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। ভিনদেশি তরুণীকে কাছে পেয়ে খুব খুশি প্রকাশ করেছে পরিবার ও এলাকাবাসী। জাহিদ খান নরসিংদী সদর উপজেলার হাজিপুর এলাকার মৃত মো: বাচ্চু মিয়ার ছোট ছেলে।

জাহিদ জানান, প্রথমে রুহির পরিবার রাজি না হলেও পরে মালয়েশিয়ায় তাদের বিয়ে হয়। সেখানে জাহিদের পরিবারের সদস্যরা না থাকায় প্রেমিক জাহিদের সঙ্গে গত (১৫ জানুয়ারি) মালয়শিয়া থেকে নরসিংদীর হাজিপুরে চলে আসেন এই তরুণী। পরে গত সোমবার মুসলিম রীতিনীতি অনুয়ায়ী তাদের দুইজনের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বাংলাদেশি ছেলের সঙ্গে ভিনদেশি তরুণীর বিয়েতে খুশি পরিবার ও এলাকাবাসী।

জাহিদের ভাই আশিক জানান, ওদের ভালোবাসার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। ভাবি খুবই দ্রুত আমাদের ভাষা ও সংস্কৃতির সাথে মানিয়ে নিয়েছে। দেখে মনে হচ্ছে না তিনি কোনো ভিনদেশি নাগরিক, মনে হচ্ছে তিনি আমাদেরই আপনজন। তিনি আন্তরিকতার সঙ্গে পরিাবরের সবার সঙ্গে মেলামেশা করছেন

মালয়েশিয়ান তরুণী রুহি রুহানা জানান, জাহিদের সঙ্গে ফটোশুট করতে গিয়ে পরিচয়, সেখান থেকে ভালোবাসা শুরু। আমাদের তিনবছরের প্রেমের সম্পর্ক। সে মানুষ হিসেবে খুব ভালো। সে আমার খুব যতœ করে। তার কাছে বাংলা ভাষা, খাবার বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছি। মালয়েশিয়ায় বিয়ে হলেও ওদের পরিবারের সদস্যরা কেউ না থাকায় আমরা আবারও বিয়ে করেছি। নিজের পরিবারকে মিস করলেও এত বড় পরিবারে সবার সঙ্গে থেকে তাদের ভালোবাসায় সব ভুলে যায়। আমার বাংলাদেশের সবকিছু অনেক ভালো লাগে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে। চারপাশ থেকে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জেলার ৭৭টি কেন্দ্রে মোট ৩৭...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে বগুড়ার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর শিশু পার্ক এলাকা মুহূর্তেই রূপ নেয় এক ব্যস্ততম জনপদে।...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন...

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

‘নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’_এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (২০...

গ্রামীণ ডানোনের দইয়ে ক্ষতিকর কেমিক্যাল, দুধে এন্টিবায়োটিক!

বগুড়ার শাজাহানপুর উপজেলায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দইয়ে...

১৯ দিন পর ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি জেলের মরদেহ

অন্বেষণ ডেস্ক : ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের...

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি সপ্তাহে...