প্রেমের টানে নারায়ণগঞ্জে আফ্রিকার তরুণী

প্রেমের টানে সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফ্রান্সিসকো নামের এক তরুণী। ফ্রান্সিসকো দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত তরুণী। বিয়ে করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেণী এলাকার মো: বিল্লাল হোসেন সাজ্জাদকে। বর্তমানে তারা এখানেই সংসার শুরু করেছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বন্দরে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা মেলে এই দম্পতির। এ সময় জমকালো লেহেঙ্গা পরা দক্ষিণ আফ্রিকার তরুণী ফ্রান্সসিসকা তার স্বামীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ফ্যামিলিকেও বালোবাসি। আমি বাংলাদেশকেও বালোবাসি। বিদেশি এই তরুণীর মুখে আন্তরিকতার সঙ্গে বাংলা ভাষায় এমন কথা শুনে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি মুগ্ধ হয়ে যান।
জানা গেছে, সুদূর দক্ষিণ আফ্রিকায় আট বছর পূর্বে পরিবারের সচ্ছলতার জন্য কাজে যান বিল্লাল হোসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তাকে চমকে দিতে কিছুদিন পরেই বাংলাদেশে এসেছেন আফ্রিাকার তরুণী ফ্রান্সিসকো। পরে মুসলিম ধর্ম গ্রহণ করে তার নাম রাখা হয় মনি হোসাইন। বিল্লাল হোসেন পরিবারের সম্মতিতে গত (১৯ জানুয়ারি) ফ্রান্সিসকোকে বিয়ে করেন।

বিল্লাল হোসেন সাজ্জাদ জানান, আমার সঙ্গে আমার স্ত্রীর কখনো ঝগড়া হয়নি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি বাংলাদেশে এসে পরলে সেও বাংলাদেশে চলে আসবে। সম্প্রতি আমি দেশে চলে আসলে প্রেমের টানে ফ্রান্সিসকো চলে আসে।
বিল্লাল হোসেনের সম্পর্কে তার স্ত্রী ফ্রান্সিসকো বলেন, সে খুবই ভালো এবং ভদ্র ছেলে। তার পরিবারও খুব মিশুক। বাংলাদেশের আথিতেয়তায় আমি মুগ্ধ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১০২ রানে থামল বাংলাদেশ, কিউইদের দাপট

দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আইন উপদেষ্টা

ভারত টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না: আমান আযমী

অতীতের সবকিছু ভুলে বাংলাদেশ–পাকিস্তান এখন ‘ভাই ভাই’: ফজলুর রহমান

বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাবে: জগন্নাথ সরকার

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ দুই বাংলাদেশির বিরুদ্ধে

মিয়ানমারের বিপর্যস্ত জনগণের পাশে বাংলাদেশ, পাঠানো হলো ১৫ টন ত্রাণ

হামজাকে নিয়েই ভারত ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ এখন আগের তুলনায় অনেক শক্তিশালী: প্রধান উপদেষ্টা

