মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগ দুই বাংলাদেশির বিরুদ্ধে

মালয়েশিয়ার জোহর বাহরু সেশনস কোর্টে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির আদালতে অভিযোগ গঠন করা হয়।
অভিযুক্তরা হলেন, মো. মামুন আলী (৩১) ও রেফাত বিশাত (২৭)।
অভিযোগপত্রে বলা হয়েছে, মো. মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে সাহিফুল্লাহ ইসলাম নামের নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন জানাতেন। এ অভিযোগ পেনাল কোডের ১৩০জে(১)(এ) ধারায় আনা হয়েছে; দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কিংবা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে।

অন্যদিকে, রেফাত বিশাত–এর বিরুদ্ধে অভিযোগ, ২০২৫ সালের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে জোহরের লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তাঁর (Honor X6a) মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রাখা ছিল। এটি পেনাল কোডের ১৩০জেবি(১)(এ) ধারার অধীন অপরাধ; দোষী হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড, জরিমানা ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত হতে পারে।
মামলাগুলো বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে শুনানি হয়। দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়েলা আব মানাফ ও নূর আইনানা রিদজওয়ান। অভিযুক্তদের পক্ষে এ সময় কোনো আইনজীবী ছিলেন না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাসপোর্ট-এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

