ফেনী সদরে বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যু

ফেনী সদরে বজ্রপাতে আনোয়ার হোসেন (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (০৯ জুন) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন উপজেলার উত্তর কাশিমপুর এলাকার নুর মিয়ার ছেলে।সে স্থানীয় মডেল দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের বাবা নুর মিয়া বলেন, আজ দুপুরে মাদরাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর আমার সঙ্গে বাড়ির পাশে খালের পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যায় সে। ওই সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে ঘাস কাটা শেষে আমরা এক সঙ্গে বাড়ি ফিরছিলাম । এ সময় হঠাৎ বজ্রপাতে আনোয়ারের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই আমার ছেলের মৃত্যু হয়।

ফেনী সদরে বজ্রপাতে এক মাদরাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

