বগুড়া জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড জাকির হোসেন নবাব গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন নবাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি-ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, “বসুন্ধরা এলাকায় একদল লোক জাকির হোসেন নবাবকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।” আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়ায় পাঠানো হবে।
গ্রেফতারকৃত জাকির হোসেন নবাব বগুড়া জেলার সাবেক ছাত্রলীগের সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, “জাকির হোসেন নবাবের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তাকে বগুড়ায় পাঠানো হলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

