বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রী গ্রেফতার

জুলাই-আগস্ট গণ-হত্যার ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক) ও তার স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর আওয়ামী লীগের সভাপতি ও তার স্ত্রী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও তার স্ত্রী জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তারকে গতকাল রাত ৮টার দিকে
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে ডিএমপির (ডিবি) পুলিশ ।

প্রসঙ্গত, আবু সুফিয়ান শফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গণহত্যাসহ ১২টি মামলা রয়েছে। এছাড়াও তার স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইনের মামলার এজাহার নামীয় আসামি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

