বাগেরহাটে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

বাগেরহাটে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী মো: আল ইমরান খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার আমতলা এলাকায় ঘটনা ঘটে। নিহত ইমরান খান বাগেরহাটের ইন্দুরকানি উপজেলার চরনীপত্তাশী গ্রামের মো: সামাদ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান ভ্যানযোগে কিছু শুপারি বিক্রির জন্য উপজেলার আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় পথে মধ্যে ইজিবাইক চালক বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে আহাদ শেখের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে ইজিবাইক চালক আহাদ শেখ ইমরানের বুকে ছুরিকাঘাত করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহতের বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পুলিশ পঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাবার দাফন শেষে পরীক্ষা দেওয়া সেই ইকনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫

