বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই : ওবায়দুল কাদের

বিশেষ সংবাদ

বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি ও জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবার নির্বাচন বর্জন করা বিএনপির আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া এখন আর কিছুই করা নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত এবং ভিত্তিহীন।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, দেশের জনগন এই নির্বাচনে ৭১ এর পরাজিত শক্তি এবং ৭৫ এর খুনিদের বিরুদ্ধে রায় দিয়েছে। স্বার্থান্বেষী, আগুন সন্ত্রাসী মহলের বিরুদ্ধে জনগণ তাদের রায় দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নতুন করে সরকার গঠন করে তিনি তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবেন। আমাদের ইশতেহারে দেওয়া সকল ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ ও স্মার্ট। এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। আগামী বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ জনসভা করবে বলেও জানিয়েছেন তিনি।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো: জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সুজিত রায় নন্দী প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বিকল্প...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে...

সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন ফলের আড়ৎ। দীর্ঘ ৩০-৩৫ বছরের ঐতিহ্যবাহী এই বাজারটি...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬...

সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন ফলের আড়ৎ।...

বিদায় বললেন আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী সার্জিও রোমেরো

দীর্ঘ এক অধ্যায়ের অবসান। আর্জেন্টিনার গোলবারের নির্ভরতার আরেক নাম সার্জিও রোমেরো সব ধরনের ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।...

হত্যাচেষ্টা মামলায় সাবেক বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি...

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে থাকছে না লটারি: শিক্ষামন্ত্রী

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি...