বিতর্কের মধ্যেই পাবিপ্রবির ডীন হলেন বঙ্গবন্ধু পরিষদের নেতা হাসিবুর রহমান

বিশেষ সংবাদ

বিতর্কের মাঝেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডীন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান। তিনি বঙ্গবন্ধু পরিষদের পাবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানা যায়।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ১ মে থেকে তিনি দুই বছরের জন্য ডীন পদে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, এই নিয়োগ ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। একাধিক শিক্ষক ও শিক্ষার্থী, যারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেছেন, অধ্যাপক হাসিবুর রহমানের বিরুদ্ধে আগেও বিভিন্ন বিতর্কে জড়ানোর নজির রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক অনিয়মে জড়িত থাকার অভিযোগের মুখে পড়েন। তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিতে গিয়ে প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

এছাড়াও স্বল্প সময়ের মধ্যেই অধ্যাপক পদে পদোন্নতির ঘটনাও অনেকের চোখে প্রশ্নবিদ্ধ। তার পারিবারিক রাজনীতির শিকড়ও গভীর—এক ভাই ছিলেন উপজেলা চেয়ারম্যান, অপর ভাই জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নিজে নৌকার প্রচারণায়ও সক্রিয় ছিলেন।

২০২১ সালে তার কিছু অশোভন অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। এসব ঘটনা মিলিয়ে তাকে ডীন পদে নিয়োগ দেওয়াকে ‘পুরস্কারস্বরূপ’ উল্লেখ করে অনেকে হতাশা প্রকাশ করেছেন। শিক্ষক সমাজের একাংশের মতে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে, অধ্যাপক হাসিব তাদের অন্যতম।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস. এম আব্দুল আওয়াল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলামের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম অবশ্য জানান, “ডীন পদে নিয়োগ সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের বিধিমালার আওতায় হয়েছে। এতে কোনো রাজনৈতিক বিবেচনা ছিল না, বরং জ্যেষ্ঠতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত।”

অন্যদিকে অধ্যাপক হাসিবুর রহমান বলেন, “আমার নিয়োগ একাডেমিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর বঙ্গবন্ধু পরিষদ একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.)...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে শহরে এসে...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার নূরনবী সরকার (২৮)। প্রায় এক দশক...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...

পিরোজপুরে ইটভাটা থেকে গোপাল চন্দ্র দাসের গলাকাটা মরদেহ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের...