ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে

বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত নেওয়ার দায়িত্ব ভারতেরই—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, “পুশ ইন” ইস্যুতে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি বলেন, ‘আমরা চাই, নিয়মের বাইরে যেন কিছু না ঘটে। ভারতীয় নাগরিকদের তাদের দেশেই ফিরিয়ে নিতে হবে।’
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের সময় যেসব দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, সেগুলোর কিছু বিষয় পুনর্বিবেচনা করা হচ্ছে। স্থল বাণিজ্য সংক্রান্ত কিছু বিধিনিষেধ আরোপ নিয়েও দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নিজেই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছেন। খুব শিগগিরই তাঁর দায়িত্বে পরিবর্তন আসছে।
এ ছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সুফিউর রহমানের দায়িত্বেও রদবদল আসতে পারে বলে ইঙ্গিত দেন তৌহিদ হোসেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

