মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ফেনীর সোনাগাজীতে মসজিদে আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা সায়েদুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (০৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লন্ডনীপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত সায়েদুর রহমান উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া গ্রামের হাশেম লন্ডনী বাড়ির মৃত মাওলানা মোহাম্মদ হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার (০৯ জুন) দুপুর ১টার দিকে লন্ডনীপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছুটিতে থাকায় এদিন মসজিদে আজান দিচ্ছিলেন মাওলানা সায়েদুর রহমান। এ সময় আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বিপ রায় পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

