মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে একটি ট্রলারে করে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে পেঁয়াজ ভর্তি ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মো: জসিম উদ্দিন চৌধুরী।
জসিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয় প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ এর মালিক এসব পেঁয়াজ আমদানি করেন। পেঁয়াজগুলো ট্রলার থেকে নামানো হচ্ছে। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।

স্থলবন্দরের কাস্টমস জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি একেবারে বন্ধ ছিলো। প্রায় ১ বছর পর মিয়ানমার থেকে ৩৭৭ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

