মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: সৌরভ হোসেন (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে জয়পুরহাট শহরে জয়পুরহাট-হিলি মহাসড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো: সৌরভ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার খাস বাড্ডা এলাকার মোমিন হোসেনের ছেলে। সে জয়পুরহাট বিজনেস ম্যানেজমেন্ট কলেজের (এইচএসসি) পরিক্ষার্থী ছিল।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, আজ সকালে সৌরভ হোসেন তার নিজ বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। পথে মধ্যে অপর দিক থেকে আসা দ্রুতগামী আরেক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সৌরভ গুরুতর আহত হন। পরে গুরতর আহত অস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

