অন্বেষণ ডেস্ক :

রাজশাহীর চারঘাটে লাল গামছায় রক্ষা পেল পাঁচ শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজশাহীর চারঘাটে লাল গামছায় রক্ষা পেল পাঁচ শতাধিক ট্রেনযাত্রীর প্রাণ। রাজশাহীর চারঘাট উপজেলার বাঘমারী স্টেশনের কাছে রেললাইনের পাত ভেঙে গিয়েছিল। এ পথেই বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন হুইসেল বাজিয়ে আসছিল। স্থানীয়রা পাটাতন ভেঙা দেখে লাল গামছা টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। তাতে অল্পের জন্য বেঁচে যায় ট্রেনটি এবং ট্রেনটিতে থাকা পাঁচ শতাধিক যাত্রী। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় আটকা পড়ে চিলাহাটী থেকে রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকা রুটের ধূমকেতু ও যশোর থেকে রাজশাহী রুটের কপোতাক্ষ ট্রেন। রেললাইন মেরামত শেষে ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এমন দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ট্রেন চলছে ধীরগতিতে।

সরদহ স্টেশন মাস্টার জানান, চিলাহাটী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বাঘমারী এলাকায় রেললাইনের পাত ভাঙা থাকায় দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল। স্থানীয়দের তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এ ট্রেনটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ২ জন লোক রেললাইনের উপর দিয়ে কৃষি জমিতে যাওয়ার সময় রেললাইনের পাত ভাঙা দেখেন। তখন ট্রেন আসতে দেখে তাৎক্ষণিক লাল গামছা টাঙিয়ে ট্রেন চালককে বিপদ জনক সংকেত দেওয়া হয়। এমন সংকেত পেয়ে ট্রেনটি থেমে যায়।

রাজশাহীর চারঘাটে ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পওয়ার বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, কীভাবে রেললাইনের পাত ভেঙেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তীব্র শীতের জন্য রেললাইনের কিছু অংশ ভেঙে থাকতে পারে। এ কারণে ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...