শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার মো: আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে রাজেশ চৌধুরীর আদালত এ নির্দেশ দেন।

জানা যায়, এস. এম. আমীর হামজা নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেছেন। তিনি জানান একজন সচেতন নাগরিক হিসেবে অন্য এক নিরীহ ব্যক্তির হত্যার বিচার চেয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানান ওই ব্যবসায়ী।

শেখ হাসিনাসহ এ মামলার আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত আইজিপি হারুন অর রশীদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

মামলার অভিযোগে জানানো হয়, কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল ও সমাবেশ করেন। শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। গুলিতে বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করছিলো। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারীদের ওপর। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি মো: আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। গুলি লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মামলার আরজিতে জানানো হয়, মৃত আবু সায়েদকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড় জেলার বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাট এলাকায় নিয়ে গিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী ও ছেলে সন্তান সেখানেই বসবাস করেন। এ কারণে নিহত আবু সায়েদের পরিবার ঢাকায় এসে মামলা করতে পারেননি। সে জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এ মামলা দায়ের করেছেন আমীর হামজা।

মামলার অভিযোগে বাদী আরো জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার প্রশাসনকে আদেশ দিয়েছেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশদের আদেশ দিয়ে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায়।

পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া অতি প্রয়োজন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই সর্ব প্রথম শেখ হাসিনা বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...