অন্বেষণ ডেস্ক :

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সিরাজগঞ্জের কামারখন্দে হেরোইন রাখার দায়ে সাবিনা খাতুন (৩৭) নামের এক নারী মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও একই মামলায় আসামি সাবিনা খাতুনকে চোলাইমদ রাখার দায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারক ফজলে খোদা মো: নাজির এ কারাদন্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত সাবিনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া এলাকার মো: সাইফুল ইসলাম সরকারের স্ত্রী। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রফার মো: রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের (১০ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল উত্তরপাড়া এলাকার সাবিনা খাতুনের নিজ বাড়িতে হেরোইন, গাঁজা ও চোলাইমদ ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন গোপন তথ্যের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা সাবিনা খাতুন কৌশলে পালিয়ে যায়। এসময় সাবিনার বাড়ী থেকে ৪৮ গ্রাম হেরোইন, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১৪ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২’র ডিএডি প্রদীপ কুমার সাহা বাদী হয়ে কামারখন্দ থানায় আসামি সাবিনা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সাবিনা খাতুনকে গ্রেফতার করে র‌্যাব-১২ সদস্যরা। মামলা চলাকালীন ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত। স্বাক্ষ্য-প্রমান শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় রবিবার সকালে সাবিনা খাতুনের উপস্থিতিতে আদালতের বিচারক নজির সাবিনা খাতুনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন। বিকেলে আসামী সাবিনাকে কারাগারে পাঠানো হয়েছে

রাষ্ট্রপক্ষের পিপি এ্যাড. মো: আব্দুর রহমান এবং আসামী পক্ষের অ্যাড. মো: নজরুল ইসলাম এই মামলাটি পরিচালনা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর নগরীর আরও দুটি এলাকায় দুই শিশুকে...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় পাল্টা অস্ত্র প্রদর্শনের অভিযোগ এনেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের...

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় পাল্টা অস্ত্র প্রদর্শনের অভিযোগ এনেছেন ছাত্রদলের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার...

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক...